মধ্যরাতে | Taalpatar Shepai
মধ্যরাতে ডাকলে দিও সাড়াচাঁদের আলোয় বাঁধ ভেঙেছে পাড়া।তুমিও একা ঘুমিয়ে আছো দূরে,গান লিখেছো অভিমানের সুরে..এখন চোখে গ্রামীণ কোনো নদীভয়েই থাকি হারিয়ে গেলো যদি।রাত নেমে যায় তালপাতাদের ঘরেআদর বাড়ে ঝিঁঝিঁ পোকার স্বরে।দাবার গুটি একলা দানআলতো সুরে গাইছি গান,ঘরে ফেরার চিঠির আশায় আশায়।স্মৃতির শহর ঘুমিয়ে তাওচাইছে তুমি ডাক পাঠাও,আমার বুকে ভালো থাকার বাসায়।তোমায় নিয়েই স্মৃতির লড়াই জারিজিতবো ভেবেও হারছি প্রতিবারই।আমার আঙুল লিখছে যেন আড়িতুমিও ভীষণ জেদি, অহংকারী।শহর ছেড়ে সরীসৃপ এই পথেনদীও যেন বইছে নিজের মতে।দ্বন্দ্বগুলো পুড়িয়ে কালো রাতেভাবছি যদি ফিরতে আমার সাথে।দাবার গুটি একলা দানআলতো সুরে গাইছি গান,হাওয়ার মত বইছি ধীরে ধীরে।শেষের পরেও ভাবছি তাওচাইছি শুরুর ডাক পাঠাওহাতটা ধরে বসবো নদীর তীরে।রাত পুড়ে যায় জ্যোৎস্না মাখা তাপেচোখের পাতা তোমায় ভেবেই কাঁপে।